1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সঙ্গে জাতীয় পার্টির  ভাইস চেয়ারম্যান মুনিম চৌঃ বাবুর সৌজন্যে সাক্ষাৎ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সঙ্গে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পাটির আহবায়ক হবিগঞ্জ ১(নবীগঞ্জ, বাহুবল) আসনের সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর এক সৌজন্যে সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ অক্টোবর দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজার অবস্থিত হোটেল হাশেম বাগে অনলাইন প্রেস-ক্লাবের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়ার পরিচলানায় অনুষ্ঠিত সৌজন্যে সাক্ষাৎ ও পরিবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ আশাহিদ আলী আশা, অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা মিলাদ হোসেন সুমন নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সাবেক সভাপতি এবং প্রেস-ক্লাবের সম্মানিত সদস্য নাবেদ মিয়া, অনলাইন প্রেস-ক্লাবের সাবেক সহসভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন, মাসুদ শিকদার, স্বপন রবি দাস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, সাংবাদিকতা মহান পেশা। আর এই মহান পেশায় আপনারা যারা কাজ করতে পারছেন তারা সৌভাগ্যবান। নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবসহ কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করার কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমি হবিগঞ্জ ১ আসনের সাংসদ ছিলাম। সাংসদ সদস্য হওয়ার পুর্বেই আমার ইচ্ছে ছিল দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার। কাজ করার সুযোগ আমি পেয়েছিলাম। নবীগঞ্জ বাহুবলবাসীর উন্নয়নে দিন রাত কাজ করেছি। ব্যাপক উন্নয়ন করেছি। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আমার নেতা ছিলেন। তার হাত ধরে কাজ করার সুযোগ হয়েছিল। ইনশাঅল্লাহ নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে আমার কাজের অগ্রযাত্র অব্যাহত থাকবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT