1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

আত্রাইয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন ও জন্মবার্ষিকী পালন। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পঠিত

আল আমিন মিলন , আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গান্ধীজির ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

 

প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে ভাস্কর্যের উদ্বোধন শেষে কেক কেটে গান্ধীজির জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী।

 

উদ্বোধন শেষে শনিবার আত্রাই উপজেলার গান্ধী আশ্রম বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাবী জুয়েলের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন ভারত ও বাংলাদশ একে অপরের অকৃত্রিম বন্ধু। তাই ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারন, লালন-পালন করে তার স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT