1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

ধামইরহাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২০২ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর ধামইরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কে এম রাকিবুল হুদা। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দেশের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলা সদরে। গত ০১ অক্টোবর রাত সাড়ে ৮ টায় স্বাস্থ্য বিধি মেনে নবাগত অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।উক্ত মতবিনিময় সভায় ধামইরহাট প্রেস ক্লাবের উপদেষ্টা বীব মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মল হক, সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সহসভাপতি সন্তোষ কুমার সাহা, সাঃ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (বাবু), কোষাধ্যক্ষ মোঃ হারুন-আল-রশিদ সাংবাদিক মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সময় অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা বলেন, দুর্নীতি, হয়রানী, দালাল ও মাদকমুক্ত থাকবে ধামইরহাট উপজেলা। বর্তমানে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে বিট অফিস খোলা হয়েছে। স্থানীয় ভাবে আইনগত সহযোগিতা দেওয়ার জন্য সাধারনের আর থানা পর্যন্ত আসতে হবে না। এজন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরো বলেন, সর্বস্তরের জনগণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকবে। সাংবাদিকরা পুলিশের বন্ধু, সমাজ থেকে সকল প্রকার মাদক প্রতিরোধ ও শান্তিপূর্ণ আইন শৃংখলা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT