1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা।

টেকনাফে র‍্যাব এর অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক কারবারি আটক!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

মাসুদ মির্জা ।

 

কক্সবাজারের টেকনাফ অলিয়াবাদ স্টেশনের শাপলা চত্বর থেকে র‌্যাব-১৫ এর অভিযানে রোহিঙ্গা মৃত তাজর মুল্লুকের পুত্র আব্দুল লফিত (৬৪) নামের এক মাদক ব্যবসায়ীকে কে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস’সহ গ্রেফতার করেছে। ১লা অক্টোবর (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টারদিকে এসব মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি, রোহিঙ্গা আব্দুল লফিত (৬৪) পিতা: মৃত তাজর মুল্লুক অস্থায়ী ঠিকানা টেকনাফের ৪ নং ওয়ার্ড অলিয়াবাদ স্টেশনের জহুর উদ্দিনের ভাড়াবাসা। এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্রুস এন্ড হার্ডওয়্যারের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জহুর উদ্দিনের ভাড়াবাসায় অবস্থানকারী রোহিঙ্গা মৃত তাজর মুল্লুকের পুত্র আব্দুল লফিত (৬৪) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায় যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস’সহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT