1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মতলবে নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিরব (১২) নিহত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টার পৌর এলাকার দেওনজী বাড়ীতে এ ঘটনা ঘটে।

 

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ীর অদূরে নির্মানধীন একটি বাড়িতে যায়। সেই বাড়ির দেয়াল ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, টিনশেড বাড়িটি এলাকার প্রয়াত আশু মাস্টার এর স্ত্রী ধীরে ধীরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। নিরব মাঝেমধ্যেই এই নির্মাণাধীন বাড়ির দেয়ালে হাঁটাহাঁটি করত। এই নিয়ে স্থানীয়রা তাকে বেশ কয়েকবার সতর্ক করে। ঘটনার দিন সর্বপ্রথম দেওয়ানজী বাড়ির কল্পনা নামের এক মহিলা নিরব কে দেয়াল চাপা পড়ে থাকা অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়রা নিরবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT