1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

সুন্দরবন সার্ভে রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর ইক্যো টুরিজ্যাম এসোসিয়শনের আয়োজনে শুক্রবার বেলা ১২টায় কলবাড়ী বর্ষা রিসোটের হল রুমে, সার্ভে রেজিস্ট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

নৌ পরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপ কারক প্রকৌশলী মাশরুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মোহসিন হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন এক দিনের জন্য সুন্দরবনের ভিতরে পর্যটকদের অবস্থান করার সুযোগ করা হবে। তিনি বলেন সুন্দরবন ভ্রমণের তথ্য দিয়ে অ্যাপস তৈরী করা হয়েছে। নাম দেওয়া হয়েছে সুন্দরবন। এই অ্যাপসে ঢুকলে আপনি জানতে পারবেন কোন ট্রলারে ভ্রমণ করতে কি কি সুবিধা সহ ভাড়া কত টাকা। তিনি আরো বলেন টুরিস্টদের সাথে ভাল ব্যবহার করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন সহজভাবে সার্ভে সনদ পেতে পারেন জনসাধারণ সে বিষয় সহযোগিতা করা হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জিয়াউল হক পলাশ, সালাউদ্দিন বাপী, মরগাং ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন, আনিসুর রহমান, আব্দুল হালিম প্রমূখ।

 

অনুষ্ঠান টি পরিচালনা করেন কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে অথিতিদের ফুল দিয়ে বরণ করেন শ্যামনগর ইক্যো টুর অপারেটর এসোসিয়সনের কর্মকর্তাগণ।

 

ছবি- শ্যামনগরে সুন্দরবন সার্ভে রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন উপলক্ষে আলোচনাসভা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT