1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

কয়রায় আত্মহত্যা প্রচারনার মামলায় ৩ আসামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আত্মহত্যার প্রচারনার মামলায় ৩ আসামীকে আটক করেছে।

জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে কয়রা থানার পুলিশের ১ টি টিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরুপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের রবিউল ঢালীর পুত্র মোস্তাকিম (২৭) মৃত জব্বার ঢালীর পুত্র রবিউল ঢালী (৪৮) ও রবিউল ঢালীর স্ত্রী কোহিনুর খাতুন (৪২)। মামলার তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, আটককৃত মুস্তাকিম বিল্যাহ কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের আরিফা খাতুন (২০) কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে পরে আরিফা খাতুনকে বিয়ে না করে অন্যত্রে বিয়ে করে। বিষয়টি মেনে নিতে না পারায় আরিফা গত ২০ জুলাই আত্মহত্যা করতে বাধ্য হয়। এ ব্যাপারে আরিফার পিতা-রশিদ সানা বাদী হয়ে কয়রা থানায় আত্মহত্যার প্রচারনার অভিযোগে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই থেকে আসামীরা দিঘদিন পালিয়ে থাকে। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন,আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT