1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

নাগরপুরে মামুদনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মাস্টারের মতবিনিময় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা ,নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে

মামুদনগর ইউনিয়নে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাস্টার কর্মীসভা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

 

বৃহস্পতিবার ( ৩০সেপ্টেম্বর), বিকেলে শুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার স্থানীয় নেতৃবৃন্দ ও জনগনের সাথে মতবিনিময় করেন।

 

 

 

এ সময় মামুদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন মাস্টার বলেন,আমি গত পাঁচ বছর

চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেছি,আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আ’ লীগ থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।আমি আপনাদের দোয়া চাই।ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে রাজপথেই আছি। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চাই। সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। অবহেলিত মামুদনগর বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি। শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে মামুদনগর বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শুনসী ৫ নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য হাশেম,মামুদনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবর মাস্টার,উপজেলা তাতীলীগের সভাপতি ইমারত হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT