1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

শীর্ষ অবস্থান ধরে রাখলো এমসি কলেজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

এম এ রশীদ সিলেট থেকে।

২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের রিপোর্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের অফিস। যেখানে সিলেটের এমসি কলেজকে বিভাগের ১ম স্থান দেওয়া হয়েছে।

তালিকার ২য় স্থানে আছে বিয়ানীবাজার সরকারি কলেজ, এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজকে রাখা হয়েছে ৩য় স্থানে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের পরিচালক প্রফেসর মো.আব্দুল মান্নান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১২৯ বছরের পুরোনো বিদ্যাপীঠটা বরাবরের মতোই বিভাগসেরা হওয়ায় উচ্ছসিত কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এমসি পরিবারের সবাই।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ বলেন, আমি নিজে এই কলেজে পড়াশোনা করেছি। যেকারণে সবসময়ই কলেজটার জন্য বাড়তি আবেগ কাজ করে৷ আজকের এই অর্জন আমার সহকর্মীসহ এমসি পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্ঠার ফসল৷ সকলের মহৎ উদ্দেশ্য, আর আন্তরিক দায়িত্বশীলতার কারণেই বিভাগসেরা হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। আশা করি সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রানান্তর চেষ্টা অব্যহৃত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT