1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বসতভিটায় বাবুর শখের বাগান রয়েছে ফল, ফুল ও ঔষধি গাছ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া(নাটোর)প্রতিনিধঃ

বসতভিটায় ফল, ফুল ও ঔষধি গাছের বাগান করে সফলতা পেয়েছে সিংড়ার সবুজ আহমেদ বাবু। বসতভিটায় প্রায় এক বিঘা জায়গায় তাঁর শখের বাগানে এখন শোভা পাচ্ছে দেশি-বিদেশি ৩৪ ধরনের ফল গাছ। কয়েক ধরনের মসলা গাছ, ফুল গাছ ও ঔষধি গাছ। তাঁর এই বাগান দেখে উৎসাহী হচ্ছেন অনেকেই।

 

সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মো. আয়চাঁন আলী প্রামাণিকের ছেলে সবুজ আহমেদ বাবু। সিংড়ার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বাবার ব্যবসা আর জমিজমা দেখাশোনার পাশাপাশি ২০১৬ সালে নিজের বসতভিটায় এ বাগান শুরু করেন তিনি।

 

স্থানীয় কয়েকটি নার্সারি, নাটোর, বগুড়া, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিনি দেশি-বিদেশি ৩৪ প্রজাতির প্রায় ৮৫ টি ফল গাছ, ফুল, মসলা ও ঔষধি গাছ সংগ্রহ করে বাগান তৈরি করেছেন। এরপর থেকে তার নিরলস প্রচেষ্টায় ৫ বছরে বাগানে শোভা পাচ্ছে অসংখ্য ফল।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আমড়া স্বদেশী, আমলকি, আম, জাম, কাঁঠাল, বনকাঁঠাল, লেবু স্বদেশী, লেবু চায়না, লটকন, লিচু, বাদামি লেবু, বড় বেল, ছোট বেল, পেয়ারা, বড়ই, শরিফা, আতা, কমলা চায়না, জাম্বুরা লাল, ডালিম ভিয়েতনাম, বেদেনা পাকিস্তান, অরবরি স্বদেশী, তেঁতুল মিষ্টি সৌদিআরব, গাব কোরিয়া, খেজুর আজুয়া-মরিয়ম সৌদিআরব, সবেদা স্বদেশী, কামরাঙা স্বদেশী, জলপাই স্বদেশী, করমচা মিষ্টি স্বদেশী, মাল্টা ফলের গাছে সমৃদ্ধ তাঁর বাগান।

 

এছাড়া স্বেদ চন্দন, এলাচ কালো, তেজপাতা জাতীয় মসলা, বকুল, বেলি, শিউলি, রজনীগন্ধা, হাসনাহেনা, গন্ধরাজ, মাধবীলতা, রঙ্গন, গোলাপ, অপরাজিতা ফুলের গাছ এবং মিস্রীদানা, বালিকমূল, শতমূল, কেই, ভিকুমড়া জাতীয় ঔষধি গাছ রয়েছে বাবু’র শখের বাগানে।

 

সবুজ আহমেদ বাবু বলেন, ছোটবেলা থেকেই তিনি পরিবেশ ও বৃক্ষ প্রেমিক। গাছের প্রতি ভালবাসা থেকেই এ বাগানের জন্ম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফরমালিনমুক্ত ফল পাওয়ার আশায় এ বাগান করা তাঁর। পরিবারের চাহিদা পূরণ করে প্রতিবেশি ও আত্বীয়দের দেয়া হয় এই বাগানের ফল। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ফল গাছ সংগ্রহ করতে এ পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে।

 

বাবু’র বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে বাগান করেছে তাঁর প্রতিবেশী কারিগরি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মাহমুদুর রহমান।

 

তিনি বলেন, আমি বাবু’র কাছ থেকে ফুল ও ফলের চারা বিনামূল্যে সংগ্রহ করে বাগান করেছি। সে একজন বৃক্ষপ্রেমী মানুষ।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বসতবাড়ি বা যেকোনো ফাঁকা জায়গায় বাগান করতে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে উঠানবৈঠক ও প্রদর্শনীর মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া কেউ বাগান করতে উদ্বুদ্ধ হলে সার্বিক সহযোগিতা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT