1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

গুরুদাসপুর থানায় ২৫দিনে মাদকের ৪৫ মামলা রেকর্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর প্রতিনিধি)।

 

নাটোরের গুরুদাসপুরে থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন। যোগদানের ২৫ দিনে মাদকের বিরুদ্ধে ৪৫টি মামলা রেকর্ড করেছেন। গ্রেপ্তার করে চালান দিয়েছেন ৫০ জন আসামীকে। এলাকায় মাদকের ছড়াছড়ি থাকলেও ইতিপূর্বে ৩ মাসেও এতো মামলা হয়নি থানায়।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা জানান ওসি আব্দুল মতিন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু ও আলাউদ্দিন ভুট্রু এবং সাংবাদিক আলী আককাছ বক্তব্য রাখেন।

সভায় নতুন ওসির মাদক বিরোধী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর সমালোচনা করেন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT