1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

রংপুরের এএসআই হত্যামামলার আসামী ৩ দিনের রিমান্ড মঞ্জুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে পুলিশ কর্মকর্তা নিহতের মামলার আসামী পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় আসামী পারভেজ রহমান পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ২ এর বিচারক আল মাহামুদ তাকে মাদক ও হত্যা মামলায় এই রিমান্ড দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার মামলা দুটির তদন্তভার পিবিআইকে দেয়া হলে তারা ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। তারই প্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। এ ব্যাপারে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, তদন্তভার পাওয়ার পর আসামী পলাশকে হত্যা ও মাদক মামলায় ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক দুটি মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত শুক্রবার রাতে রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নগরীর বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় আসামী পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। আহত পিয়ারুলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মারা যান। নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা ও মাদক আইনে পলাশকে আাসামী করে পৃথক দুটি মামলা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT