1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

ডুমুরিয়ায় দখলবাজদের নির্যাতনের শিকার অসহায় পরিবারের সংবাদ সম্মেলন। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

 

 

খুলনার ডুমুরিয়ার আঙ্গারদহা গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যুরা, তাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার এক ভুক্তভোগী পরিবার। গতকাল সকাল ১০ টায় ডুৃুমুরিয়া প্রেসক্লাব ভবনে ভুক্তভোগী মুনছুর আলী খানের পক্ষে স্ত্রী শরিফা বেগম সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

 

এসময় তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,আমার স্বামী মুনছুর আলী খান এর পৈতৃক সুত্রে পাওয়া রেকর্ডীয় জমি যার জে এল নং ২৭ এর এস এ খতিয়ান নং- ১৮ দাগ নং- ৪২৫ জমির পরিমান ০.৭৩ একর,বর্তমান আর এস খতিয়ান নং- ১২৬ দাগ নং- ৬০৩ জমির পরিমান ০.৫৮ একর, বর্তমান সন পর্যন্ত জমির খাজনা/ দাখিলা পরিশোধ করে আমরা ভোগদখল করে আসছি। হঠাৎ আমাদের জমির উপর জবরদখল করার চেষ্টা করছে আঙ্গারদহা গ্রামের ভূমিদস্যু আব্দুল হাকিম মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক মোড়ল,আবুল কালাম মোড়ল,সাত্তার মোড়ল ও আবুল কালাম মোড়লের ছেলে আলী হাসান নয়ন,পিতা আব্দুল হান্নান,মোঃ তুহিন মোড়লসহ তাদের সহযোগীরা।তারা অপশক্তি খাটিয়ে আমাদের রেকর্ডীয় জমি দখলের চেষ্টা করছে। আমি ও আমার পরিবারের উপর নির্যাতন চালায় এবং আমাদের নামে দুইটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশি হয়রানি করতে থাকে,ডুমুরিয়া থানা মামলা নং ২১ ও ৩০।তারা আমাদের উপর দলবদ্ধভাবে হামলা চালিয়ে বিভিন্ন সময়ে আমাদেরকে জীবন নাশের হুমকি দিয়ে আসছে।আমি ও আমার পরিবার এখন আতংকের ভিতরে দিন পার করছি আমিসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি,এবং আমরা থানা পুলিশের কোন রকমের সহযোগীতা পাচ্ছি না।ইতিমধ্যে আমি আমার রেকর্ডীয় জমি ঐ সকল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছি,মামলা চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT