1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

তথ্য অধিকার আইনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে দাবি করে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন, মানুষ এখন জানে তথ্য পাওয়া তার অধিকার। শুধু শহর নয়, এখন প্রান্তিক পর্যায়ের মানুষজনও জীবনঘনিষ্ঠ নানা তথ্যের জন্য আবেদন করেন। যারা কোনো একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করত। এখন তারা নিজেদের কথা বলছে, তথ্য চাইছে। তথ্য জেনে সমস্যার সমাধান করছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন বন্ধ হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু গণমাধ্যম সবখানেই কোনো না কোনো সময়ে তথ্য বিভ্রাট হচ্ছে। এটা কারোই কাম্য নয়। বস্তুনিষ্ট, সঠিক ও সত্য তথ্য জানতে এবং জানাতে হবে। দেশে তথ্য অধিকার আইন রয়েছে, কিন্তু ব্যবহার কম হচ্ছে। স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিয়ে সংশ্লিষ্টদের আরও পড়তে এবং জানতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT