1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি :

ভূঁইয়া মার্কেট মালিকের মিথ্যা তথ্য দিয়ে থানায় অভিযোগ ও পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশন করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন হল রোমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নজরুল ইসলাম।

 

ভুক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি মাদারগঞ্জের থানার রায়গঞ্জ বাজারের ভুঁইয়া মার্কেটের একজন গার্মেন্টস ব্যবসায়ী। সেই মার্কেটে গত ২৬ সেপ্টেম্বর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী নজরুলের দোকানসহ আরো ৩টি দোকানের মালামাল পুড়ে যায়।

 

এদিকে মার্কেটের মালিক জানতে পারেন যে ব্যবসায়ী নজরুলের দোকানের নামে বীমা রয়েছে এবং সে ক্ষতিপুরন পাবেন। পরে কৌশল করে মার্কেট মালিক বাদল ভুঁইয়া অনৈতিক ভাবে ২ লাখ টাকা দাবি করেন নজরুলের কাছে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। দাবি পূরন না করায় ব্যবসায়ী নজরুল ইসলামের নামে থানায় মিথ্যা অভিযোগ করেন বাদল ভুঁইয়া।

 

পরে ওই অগ্নিকান্ডের ঘটনায় বাদল ভুঁইয়া

উদ্যোশ্য প্রনোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশন করান। এঘটনায় থানায় দেয়া অভিযোগ ও পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্যোশ্য প্রনোদিত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে ব্যবসায়ী নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন।

 

এ ব্যাপারে মার্কেট মালিক সিরাজুল ইসলাম বাদল ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT