1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

কবি নজরুল স্মৃতি সম্মাননা পদক-২০২১  পেলেন সাংবাদিক মজিব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক খোরশিদুল আলম মজিব সাংবাদিকতায় ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জাতীয় স্বাধীনতা সংসদের পক্ষ থেকে বিশ্ব মানবতার কবি কাজী নজরুলল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ পদকে ভূষিত হয়েছেন।

 

সোমবার রাতে ঢাকাস্থ নয়াপল্টন নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড হলরুমে জাতীয় স্বাধীনতা সংসদের আয়োজনে কবি নজরুলের স্মৃতি সম্মাননা-২০২১ আলোচনা সভা, পদক ও সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কবি নজরুলের স্মৃতি সম্মাননা-২০২১ পদক তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন, জাতীয় স্বাধীনতা সংসদের নির্বাহী সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কবি হাসিনা মমতাজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল হক বাবুল প্রমূখ।

 

কবি নজরুলের স্মৃতি সম্মাননা-২০২১ পদক ভূষিত খোরশিদুল আলম মজিব বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বাসাস ত্রিশাল ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT