1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

লাইছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি(রাঙ্গামাটি)­প্রতিনিধি-বিলাইছড়িতে­ র‍্যালীও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি র‍্যালী বের করে শিল্প কলা প্রাঙ্গণে এসে শেষ করা হয়।

এবং পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মিজানুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা)উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা.রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীব চাকমা এবং উপস্থিত ছিলেন আরো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

বক্তারা বলেন, জবাব দিহিতামূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তথ্য অধিকার আইন।কেউ জানতে চাইলে বা তথ্য চাইলে তাকে অবশ্যই তথ্য দিতে হবে এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।তাই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে দিবসটি পালন করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস এবং সঞ্চালনা করেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT