1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বৃদ্ধ লোককে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

মোঃ রমজান হোসেন হালুয়াঘাট, ময়মনসিংহ

(প্রতিনিধি)।

 

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার এক বৃদ্ধকে বেপক ভাবে মারধর করার অভিযোগ উঠেছে

৫ নং গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার ২৭/০৯/২১ ইং বিকালে উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি

নিয়ে রাস্তার কাজ করেন স্থানীয়

ইউপি চেয়ারম্যান

মোঃ দেলোয়ার হোসেন। এসময় দুলাল মিয়া বাঁধা দিতে গেলে চেয়ারম্যানের সঙ্গে তার কথার কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তার নিজ গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় ইউনিয়ন পরিষদের সামনে। সেখানে নিয়ে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে আহত অবস্থায় দুলাল মিয়াকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান মোঃ দেলুয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান,

বালিচান্দা গ্রামের রাস্তার কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারী কাজে বাঁধা দেয় দুলাল। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তুলে। পরে গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে।

পরে আমি তাকে মারধর করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT