1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

শ্যামনগরে স্কুল ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী কেয়ার বাংলাদেশের আয়োজনে জিওবি ইউনিসেফ আসওয়া-২ প্রকল্পের আওতায় স্কুল ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের ওয়াশ অফিসার মোঃ নাহিদ মাহমুদ, কেয়ার বাংলাদেশের জিওবি ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন।

 

ইউকে এইড ও ইউনিসেফের অর্থায়নে প্রশিক্ষণে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের ওয়াশ অফিসার রুশেল মিস্তী, কেয়ার বাংলাদেশর স্কুল ফ্যাসিলিটেটর জ্যাকলিন মালা বিশ^াস।

 

প্রশিক্ষণে ৬টি স্কুলের স্কুল প্রতি ৩ জন করে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যালয়ে ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, প্রধান শিক্ষক নাজমুল হোসেন,প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক, প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, সিনিয়র শিক্ষক রনজিৎ বর্মন, সিনিয়র শিক্ষিকা আলোকা মন্ডল প্রমুখ।

 

ছবি- শ্যামনগরে কেয়ার বাংলাদেশের আয়োজনে বিদ্যালয়ের ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT