1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে ধামইরহাটে গণটিকা কর্মসুচির উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, দীর্ঘ সারি লাইনে অধিক আগ্রহ সহকারে তাদের টিকা গ্রহণ করতে দেখা গেছে।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাবলিক হেল্থ বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১ দিনের জন্য ১৫শ টিকা বরাদ্দ পাওয়া গেছ, এছাড়াও স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT