1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

ধুনটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

 

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

`তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্যে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও লাইট হাউজ রেসপন্সিবল প্রকল্প ধুনট শাখার বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে তথ্য অধিকার মেলার বিভিন্ন স্টল গুলো প্রদর্শন করেন প্রধান অতিথি। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্। সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, বগুড়া লাইট হাউজের মনিটরিং অফিসার বিধান কৃষ্ণ রায়, লাইট হাউজ উপজেলা প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, ধুনট প্রজেক্ট ফ্যাসিলিটেটর রেসপন্সিবল প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক জিন্নাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পৃর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন এবং সদর ইউনিয়ন পরিষদে করোনার টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT