1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামীলীগের আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

আব্দুর রাজ্জাক নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ

কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে টাংগাইলের নাগরপুরে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর), নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এ আনন্দ র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে এক আনন্দ র‍্যালি উপজেলা আ,লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালি শেষে উপজেলা আ,লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এরপর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

 

নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএমএম জহুরুল আমিন, সাবেক ভিপি আল মামুন সহ তৃনমুল নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT