1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

সিংড়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃঃ

জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে কেককাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুক দার উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, মহিলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহমিদা রহমান আখি, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মানসি ভুট্রাচার্য, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মহিলা সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি পারভীন আকতার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT