1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে যুগ্মসচিব উত্তম কুমার দাশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

রনজিৎ বর্মন উপজেলা প্রতিনিধি শ্যামনগর(সাতক্ষীরা) ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সহ সার্বিক কার্যক্রম মনিটরিং এ আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ের পরিচালক (যুগ্মসচিব ) ড.উত্তম কুমার দাশ।

 

তিনি শনিবার উপজেলার শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সম্বলিত রেজিস্টার, হোমভিজিট সহ অভিভাবকদের সাথে মোবাইলফোন যোগাযোগ, শিখন ঘাটতি পূরণে শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকের তৎপরতা ,স্বাস্থ্য সুরক্ষা সহ অন্যান্য বিষয় দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শিক্ষা অফিসার অর্থ শাখার মোঃ জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, সোহাগ হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি প্রমুখ।

 

জানা যায় যুগ্মসচিব উত্তম কুমার দাশ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, জেলাসদর সহ অন্যান্য উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার মেন্টর হিসাবে। তিনি বিদ্যালয় পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

 

ছবি- শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ের পরিচালক (যুগ্মসচিব ) ড.উত্তম কুমার দাশ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT