1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কাজিপুরে সমাজ সেবা অফিসে জনবল সংকট: কার্যক্রমে স্থবিরতা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ বার পঠিত

মোঃ জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে সমাজ সেবা অফিসের জনবল সংকটের কারণে ক্ষুয়ে ক্ষুয়ে চলছে সমাজ সেবার কার্যক্রম। কাজিপুর উপজেলা সমাজ সেবা অফিসের তথ্য মতে, উপজেলা পর্যায়ে একটি অফিসে একজন ফিল্ড সুপার ভাইজার, একজন উচ্চ মান সহকারী যুক্ত হিসাব রক্ষক,একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন অফিস সহকারী ও একজন নৈশ্য প্রহরী পদে বর্তমানে বিদ্যমান থাকলেও ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজ কর্মি ০৬ জনের স্থলে রয়েছে ৩ জন এবং কারিগরি প্রশিক্ষক ৩ জনের স্থলে রয়েছে ১ জন।যার জন্যে ইউনিয়ন পরিষদের যাবতীয় ভাতা প্রদানের কর্মকাণ্ড নির্দিষ্টসময় সীমার মধ্যে শেষ করতে কিছুটা হিমসিম খেতে হচ্ছে।এতে করে কাজের গতি ও সেবার মান নিয়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন সমাজ কর্মী জানান একের অধিক ইউনিয়নের বিপুল সংখ্যক সুবিধাভোগী পরিবারদের নিয়ে কাজ করতে হিমসিম খেতে হচ্ছে। তবে আমাদের সাধ্য মত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোন ভাতা ভোগী পরিবার যেন অসুবিধায় না পড়ে। সুবিধাভোগী পরিবারের সর্বোচ্চ দিতে আমরা অফিসের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২৬ ই সেপ্টেম্বর রবিবার উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে কথা হয় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলাউদ্দিনের সাথে। তিনি বলেন সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিে চালু হওয়ায় নির্দিষ্ট সংখ্যক জনবল না থাকায় এবং দক্ষ আইটি জ্ঞান সম্পর্ন না হওয়ায় কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে গেছে। তিনি আরও বলেন আমি আসার পর থেকেই দীর্ঘদিন ধরে অপ্রতুল জনবল নিয়ে ধীর গতিতে কাজ করতে হচ্ছে। শুন্যপদ পুরণ হলে কাজের গতি ও মান বাড়বে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT