1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নওগাঁর ধামইরহাটে বিষপানে কিশোরীর আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে বিষপানে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুও মামলা দায়ের করেছে।

 

জানা গেছে, শংকরপুর গ্রামের কিশোরী মাশরুফ খাতুন (১৪) এর সাথে মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধর মায়ের উপর অভিমান করে গত শনিবার সন্ধ্যায় ৭টার দিকে সকলের অজান্তে কীটনাশক পান করে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়। মাশরুফা শংকরপুর গ্রামের মাহবুব হোসেনের মেয়ে। ছয় মাস পূর্ব তার পার্শ্ববতী ফতেপুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে হয়। গত প্রায় ১৫ দিন পূর্বে ঐ বিয়ের বিচ্ছেদ ঘটে।

 

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মেয়েটির মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT