1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের জনসংযোগ  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৪ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে

মামুদনগর ইউনিয়নে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ শহিদুল ইসলাম খান বিপ্লব জনসংযোগ করেছেন।

 

রবিবার ( ২৬ সেপ্টেম্বর), বিকেলে অত্র ইউনিয়নের শুনসী বাজারে স্থানীয় নেতৃবৃন্দ ও জনগনের সাথে মতবিনিময় করেন।এ সময় বীর মুক্তিযোদ্ধা ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ কামালের সুযোগ্য সন্তান শেখ শহিদুল ইসলাম (বিপ্লব) বলেন,আমি আপনাদের সন্তান।আমার পিতা মরহুম শেখ কামাল মামুদনগরের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।আমার পিতার আদর্শকে বুকে লালন করে তার মত আমিও আপনাদের সেবা করতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আ’ লীগ থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।আমি আপনাদের দোয়া চাই।ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে রাজপথেই আছি। দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করতে চাই। সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। অবহেলিত মামুদনগর বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি। শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে মামুদনগর বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, মামুদনগর ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস,২ নং ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক মোঃ কামাল,মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল খালেক,৫ নং ওয়ার্ড আ,লীগ সভাপতি সিরাজুল ইসলাম চান মিয়া, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, মেম্বার মোঃ হাসেম মিয়া, ৩নং ওয়ার্ড আ,লীগ সভাপতি মোঃ লেবু মিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT