1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

প্রতি দুই হাজার সৌর সেচ পাম্পে সাশ্রয় হবে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর প্রতিনিধি)

 

কৃষক পর্যায়ে প্রতি দুই হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ব্যবহারে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এ কারণে সরকার ৬৫ শতাংশ ভর্তুকি মূল্যে গ্রাহক পর্যায়ে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প সরবরাহ করছে। এখান থেকে চাষীরা সেচ চাহিদা মিটিয়ে বর্ষা মৌসুমে সেচ কাজ বন্ধ থাকা অবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ৪.৩৬ টাকা হারে জাতীয় গ্রিডে বিক্রি করে লাভবান হতে পারবেন।

রোববার বিকালে বড়াইগ্রামের জোনাইল বাজারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে আয়োজিত ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প’ শীর্ষক উদ্বুদ্ধ করণ সভায় এসব তথ্য জানান বক্তারা। সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মহিউদ্দিন। জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বিদ্যুতায়ন বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী মো: শাখাওয়াত হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মো: মোমীনুল ইসলাম, ডিজিএম মো: আব্দুর রশিদ, এজিএম ওয়াদুদ হোসেন, এজিএম (সদস্য সেবা) মোকলেছুর রহমান ও জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প দেয়ার জন্য ১২ জন গ্রাহক নির্বাচন করা হয়। এর আগে গুরুদাসপুরেও প্রধান শিক্ষক মাহবুব আলম লাবুর সভাপতিত্বে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT