1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাটে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের সক্ষমতাবৃদ্ধির লক্ষে ২দিন ব্যাপী প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার

হারাটি ইউনিয়নে পড়শী প্রশিক্ষণ কেন্দ্রে পড়শী লালমনিরহাটের আয়োজনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের সক্ষমতাবৃদ্ধির লক্ষে ০২ (দুই দিন ব্যাপী) ৫ম ব্যাচের প্রশিক্ষণ-২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন পড়শীর নির্বাহী পরিচালক এম ছাইদুল হক। শুক্রবার সকালে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী। প্রশিক্ষক ছিলেন গাইবান্ধার এন ডি ডি বিষয়ক কর্মকর্তা ইদ্রিছ আলী।

 

এদিকে শনিবার বিকাল ৫টায় ২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, এনডিডি বিষয়ক কর্মকর্তা ইদ্রিছ আলী, প্রশিক্ষণার্থী জাহিদুল আলম ফিরোজ, আইয়ুব আলী মন্ডল, জেসমিন আক্তার, বিশেশ্বর রায়, রুমি আক্তার, আসাদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা ও গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার ১শত ২০জন প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র দেওয়া হয়।

 

উল্লেখ্য যে, বিভিন্ন প্রশিক্ষণার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT