1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে ছাড় দেওয়া হবে না: এমপি শাহীন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে তাঁদের বিজয় সুনিশ্চিত করতে হবে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ অবস্থান নিলে কিংবা বিদ্রোহী প্রার্থী হলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

শাহীন চাকলাদার আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কেশবপুরের আওয়ামী লীগ এখন এক এবং ঐক্যবদ্ধ। এ কারণে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট করতে পারবে না।

 

ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল আলিম বাবুল বিশ্বাসের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সহ সভাপতি শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তফিজুর ইসলাম মুক্ত,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আহাজারুল ইসলাম মানিক প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT