1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

মধ্যরাতে ঘুমন্ত স্ত্রী’র শরীলে গরম তেল ঢেলে হত্যার চেষ্টা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরম তেলে দগ্ধ নারী স্বর্ণা বেগমকে (৩৫) মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে নির্যাতনকারী স্বামী ও তার পরিবারের লোকজন।গত শুক্রবার মধ্যরাতে সাভার থানার জিরানী এলাকার ভাড়া বাসায় যৌতুকের দাবীতে ঘুমন্ত স্ত্রী অবস্থায় তা শরীরে গরম তেল ঢেলে দেয় পাষণ্ড স্বামী সেজনু মিয়া (৪০)। শনিবার সকালে তাঁকে সরিষাবাড়ীতে আনা হয়।

 

জানা গেছে, সরিষাবাড়ী উপজলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে সেজনু মিয়ার সাথে পার্শ্ববর্তী কাজীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে স্বর্ণা বেগমের ১৫ বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাঁর জামাই মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ ব্যাপার ইতোপূর্বে আদালতে মামলা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি আপাষ-মীমাংসা করে মেয়েকে জামাইয়ের কাছে পাঠানো হয়েছিল।

 

স্বর্ণা বেগমের মা শিরিনা বেগম জানান, মেয়েকে জামাইয়ের কাছে পাঠানোর পর পুণরায় নির্যাতন শুরু হয়। স্বর্ণা বাধ্য হয়ে জিরানী গিয়ে গার্মেন্টে চাকরি নেন। মেয়ের ঠিকানা সংগ্রহ করে শুক্রবার সেজনু সেখানে যায়। তারপর ঘুমন্ত অবস্থায় সে তার স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে দেয়।স্বর্ণা বেগম জানান, সেজনু রাতেই তাঁকে জিরানী থেকে বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে তাঁকে সরিষাবাড়ী হাসপাতালে নেয়। তারপর ফেলে রেখে স্বামী ও শশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা জামান তিথী জানান, ঝলসে যাওয়া নারী স্বর্ণাকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দেই। তেলের ছ্যাঁকায় তাঁর যৌনাঙ্গসহ শরীরের ৬০ ভাগ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, ঘটনাটি এখন পর্যন্ত কিছু জানি না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT