1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিপুল ভোটে জয়ী হয়ে প্রতিদান দেওয়ার ঘোষণা মিন্টুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ,ঈদগাঁও কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার

ইসলামপুরের নতুন অফিস বাজার বণিক ও মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হওয়ার পর দেলোয়ার হোসেন মিন্টু

(আনারস প্রতীক) মানুষের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

নির্বাচনে জয়ী হয়ে সাংবাদিকদের সামনে এসে জানালেন নতুন অফিস বাজার নিয়ে নিজের পরিকল্পনার কথা। শনিবার (২৫ সেপ্টেম্বর) তাকে বিজয়ী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দু শুক্কুর মেম্বার।

 

দেলোয়ার হোসেন মিন্টু শুরুতে তাকে সভাপতি নির্বাচিত করায় নতুন অফিস বাজার বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নির্বাচনের ভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি।

 

অগ্রাধিকার ভিত্তিতে নতুন অফিস বাজারকে পরিচ্ছন্ন রাখা, মশার উপদ্রব কমানো এবং বেহাল সড়ক মেরামতের লক্ষ্য নির্ধারণের কথা বলেন মিন্টু। নতুন অফিস বাজারের সকল সমস্যা সবার সঙ্গে পরামর্শ করে সমাধানের আশ্বাস দিয়ে মিন্টু বলেন,নতুন অফিস বাজার বাসীকে কথা দিতে পারি, প্রতিশ্রুতি পূরণের কঠোর পরিশ্রম করব। স্পষ্ট বলতে চাই, অন্যায় অনৈতিক কাজে কখনো ক্ষমতাকে ব্যবহার করব না। সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT