1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগীতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৫ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগীতার ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) কামরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রেলী ব্রীজ সংলগ্ন ঝিনাই নদীতে অনুষ্ঠিত ফাইনাল নৌকা বাইচের ফলাফলকে কেন্দ্র করে, আজ সন্ধ্যায় পৌরসভার শিমলাবাজার থেকে শুরু করে বাসষ্ট্যান্ড হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা গেট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করা হয়।

 

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী রেলী ব্রীজ সংলগ্ন ঝিনাই নদীতে ঢাকা কাস্টমস্ এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান গত শুক্রবার দুপুরে দুই দিনের নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন। প্রথম দিন শেষে ২য় দিন আজ শনিবার চুড়ান্ত প্রতিযোগীতার নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

এসময় কামরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এলিনের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এ সময় অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন- কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসর আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম জিএস, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।

 

এদিকে নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও বিক্ষোভ মিছিলের সূত্রে জানা যায়, গত শুক্রবার ১ম দিনে সেমিফাইনালে অংশ নিয়ে বড়বাড়ীয়া-ডিগ্রী পাছবাড়ী গ্রামের সোনার বাংলা ও ধারাবর্ষা গ্রামের দিগন্ত নামের নৌকা চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করে। কিন্তু নিয়ম না মেনে আজ শনিবারের চুড়ান্ত প্রতিযোগীতায় পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ময়ুরপক্ষী নামে আরো একটি নৌকাকে অংশ গ্রহন করার সুযোগ করে দেয়া হয়। প্রতিযোগীতায় মেলান্দহের ময়ুরপক্ষীকে বিজয়ী হিসেব ঘোষনা দেয়া হয়। এ নিয়ে ওই দুই নৌকার সমর্থকদের উত্তেজনার সৃষ্টি হয়। পরে তারা নৌকাবাইচের ফলাফল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভার শিমলাবাজার থেকে শুরু করে বাসন্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা গেটে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া বিক্ষোভকারীরা নৌকা বাইচের এ ফলাফল মানেনা বলে শ্লোগান দেয়।

 

এ ব্যাপারে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, নিয়ম না মেনে ময়ুরপক্ষী নৌকাকে বাইচে অংশ গ্রহনের সুযোগ করে দেয়া হয়। এতে ওই দুই নৌকার সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ময়ুরপক্ষীকে বিজয়ী ঘোষনা করায় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ধ্যায় তারা বিক্ষোভ মিছিল বের করে।

 

এ ব্যাপারে জানতে চেয়ে নৌকা বাইচ প্রতিযোগীতার সভাপতি আনিছুর রহমান এলিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT