1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শাজাহানপুরে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করণে পরিদর্শনে এসি ল্যান্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদলা চাঁচাইতারা ও মাঝিড়া এলাকার ৬টি মন্দির পরিদর্শন করেন উপজেলা এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) আশিক খান।

 

পরিদর্শনের সময় তিনি মন্দিরে মূর্তি তৈরি ও পূজার সকল প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করে মন্দির সংশ্লিষ্টদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে বলেন। এছাড়াও পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করতে বলেন।

 

এ সময় শাজাহানপুর থানা এস আই শামিম হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, পূজা মন্ডপের প্রতিনিধিরাসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ বছর শাজাহানপুর উপজেলা ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে।

 

প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT