1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ঝিকরগাছায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যশোরের ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল, ত্রি-বার্ষিক সম্মেলন ও পৌরসভা কমান্ড কাউন্সিলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সারাদিন ব্যাপি অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাওন রেজা খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, যশোর জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজী টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজ সেবা সম্পাদক সেলিম রেজা, সদস্য আবু সুফিয়ান, যশোর জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শাফি সমুদ্র, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা- উপজেলার বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মোঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ডাঃ মোঃ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ শামীম হোসেন, সদস্য মাহমুদ মুকুল, পৌর শাখার আহ্বায়ক আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ্জামান তুলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাফিউজ্জামান শিরীন ও ঝিকরগাছা পৌর শাখার যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, অনুষ্ঠানের ত্রিবার্ষিক সম্মেলন ও পরিচিতি সভা শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সহ মোট ৬১সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT