1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গজারিয়ায় মীম হত্যা মামলার আসামী গ্রেফতার। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে হাতুড়ি পেটায় নিহত মীম হত্যাকাণ্ডে জড়িত রাজিব নামে এক যুবককে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

 

আজ শনিবার সকাল ১০ঘটিকায় এলাকাবাসীর সহযোগিতায় কলসেরকান্দি গ্রাম থেকে গজারিয়া থানা পুলিশ মীম হত্যাকাণ্ডে জড়িত রাজীবকে আটক করতে সক্ষম হয়। আটক রাজিব (২০) গজারিয়া উপজেলা কলসেরকান্দি গ্রামের আবুল কালামের ছেলে।

নিহত মীমের বাবা আব্দুল সাত্তার জানান,মীম হত্যাকাণ্ডে জড়িত রাজিবকে পুলিশ আটক করার সঙ্গে সঙ্গে পুলিশের সাথে উপস্থিত থেকে আটক রাজিবের স্বীকারোক্তি সংগ্রহ করেছেন।মীমের বড় ভাই তছলিম সাংবাদিকদের জানান,তাঁর ভাই মীম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেছে,হত্যাকাণ্ডে রাজিব জড়িত ছিল, আটক রাজিব আমাদের সামনে পুলিশের কাছে নিজে জড়িত থাকার কথা স্বীকারসহ মীম হত্যাকাণ্ডে জড়িত সকলের নাম প্রকাশ করেছে।

 

এ সময় তিনি আরো বলেন,মামলা করার পর থেকে বাবা-মাসহ পরিবারবর্গ নিরাপত্তাহীনতায় ভুগছে ।তাদের পরিবারের সকলকে হুমকি দেয়া হচ্ছে,কেন হত্যা মামলা করা হয়েছে,সে জন্য।

 

গজারিয়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান,আটক রাজীবকে মীম হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কোর্টহাজতে চালান দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত থাকলে তাকে আসামি করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT