1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

 

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০ টায় আরএমপি সদরদপ্তরে আগামি ৪, ৫ ও ৬ অক্টোবর ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

 

সভায় পুলিশ কমিশনার মহোদয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহীতে আগমন, অবস্থান ও প্রস্থান স্বচ্ছন্দময় ও নিরাপদ রাখতে হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জবৃন্দ সহ রাজশাহী মহানগর হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT