1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত ১জন আহত হয়েছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।

 

খুলনার ডুমুরিয়ায় মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত ও ১জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর)বিকাল ৪টার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়ের জিলের ডাঙ্গা নামক স্হানে বিকাল ৪টার সময় একটি সিএনজি খুলনা থেকে যাত্রী নিয়ে ডুমুরিয়া অভিমূখে যাচ্ছিল। এ সময় জিলের ডাঙ্গা নামক স্হানের নিঝুমপুর আবাসন প্রকল্পের পাশে পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক যার নম্বর সাতক্ষীরা ট-১১-০৩৯৪ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিলে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুর এলাকার ইলিয়াস সরদার(৪৫) যাত্রী একই এলাকার শরিফুল ইসলাম বাবু(২৫), রুদাঘরা এলাকার রেশমা বেগম(৩২) গজেন্দপুর সারমিন আক্তার (১৮) ঘটনাস্থলে নিহত।

 

এ সময় সিএনজি যাত্রী কোমলপুর গ্রামের তুহিন লাফিয়ে পড়ে আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। গুরুতর আহত তুহিনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

খর্নিয়া হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ খবর নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি,সহ চালক রাকিব শেখ কে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT