1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আনোয়ারা রাতের আঁধারে ইউনিয়ন পরিষদে আগুন দিল দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের দুর্বৃত্তদের আগুনে কম্পিউটার, ফটোকপি মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ২৪শে সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক রাত ৩থেকে সাড়ে ৩টার সময় বরুমছড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। এব্যাপারে ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধূরী জানান, দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউপি সচিবের কক্ষ পুড়ে ১টি ফটোকপি, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামরা, ২টি সোলার প্যানেল, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ার, টেবিল, ফ্যান পুড়ে যায়।এব্যাপারে তিনি আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান। এব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আনুমানিক তিন লক্ষ টাকার মতো মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানাযাবে। এব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চেয়ারম্যান একটি সাধারণ ডায়েরী করেছে তদন্ত করে দোষীদেরকে বের করে আনা হবে বলে। অগ্নিকার্ন্ডের ঘটনা শুনে পরিদর্শনে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT