1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কয়রার কৃতি সন্তান রোমানিয়ার রাষ্ট্রদূত দাউদ আলীর পিতার মুত্যুতে বিভিন্ন মহলের শোক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

কয়রার কৃতি সন্তান আমাদী ইউনিয়নের মসজিদকূড় গ্রামের বাসিন্দা বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা রোমানিয়ার রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর পিতা আলহাজ্ব শওকাত আলি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন। মরহুমের নামাজের জানাজা শুক্রবার মসজিদকূড় পীর মসজিদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আহম্মদ আলী বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার, মেঝ ছেলে জুলফিকার আলি বিশিষ্ট ব্যবসায়ী, ছোট ছেলে মোঃ দাউদ আলী রোমানিয়ার বাংলাদেশস্থ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে কর্মরত আছেন। এছাড়া তাঁর একমাত্র মেয়ের জামাই একটি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত। রোমানিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর পিতার মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। অনুরুপ শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT