1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মেম্বারের বিরুদ্ধে ঘর দেয়ার কথা বলে ঘুষ নেয়ার অভিযোগ    ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে ঘুষ নেয়ার অভিযোগ

উঠেছে উপজেলার বারখাইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসীমের বিরুদ্ধে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ৬০০ ঘরের মধ্যে প্রাথমিকভাবে ৬৫ টি ঘর নির্মাণ করে ভূমিহীনদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত হয়। এজন্য প্রত্যেক ইউনিয়ন থেকে ইউপি সদস্য ও চেয়ারম্যানদের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীনদের তালিকা নেয়া হয়। বারখাইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসীম উদ্দিন স্থানীয় মো. সেলিম,শহীদুল ইসলাম,নুর বেগম ও ফরিদা বেগমসহ ৪ জনের নাম তালিকাভুক্ত করার সময় ইউএনও ও প্রকল্প কর্মকর্তাকে দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১২ হাজার টাকা করে নেন।

 

পরে এসব ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর না পেয়ে আজ সকালে শহীদুল ইসলাম ও ফরিদা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইউপি সদস্য জসীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলাম বলেন, সোমবার (২০ সেপ্টেম্বর) আমার নিকট একজন মহিলা ও একজন পুরুষ এসে ইউপি সদস্য জসীমের বিরুদ্ধে ঘর দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ করলে আমি তাদেরকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিতে বললে তারা মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার নামে দুইজন আমার কাছে অভিযোগ করলে আমি সাথে সাথে সকলের উপস্থিতিতে শুণানি করি। শুণানিতে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT