1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে বাংলাদেশ দলিত পরিষদের বার্ষিক সাধারণসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

 

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার বার্ষিক সাধারণসভার আয়োজন করা হয়।

 

বার্ষিক সাধারণসভায় প্রধানবক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহারাজা স্মৃতিরক্ষাপরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ^াস, বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক সনজিৎ দাস, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন। বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন দাস মন্টুর সভাপতিত্বে সভায় সাংগাঠনিক বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিন্দ্র দাস। শ্যামনগর আদর্শ সনাতন সেবা সংঘের সমন্বয়কারী দেবাশিষ কুমার মালোর সঞ্চালনায় সাধারণসভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই নিমাই দেবনাথ।

 

সভায় উপজেলার বিভিন্ন এলাকার দলিত পরিষদের সদস্যদের অংশগ্রহণে মনোরঞ্জন দাস মন্টুকে সভাপতি, মতিন্দ্র দাসকে সাধারণসম্পাদক , সিনিয়র সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস, তারক দাস, সুকুমার দাস, যুগ্মসাধারণ সম্পাদক জগন্মাথ দাস, কোষাধ্যক্ষ বিমল দাস, সাংগাঠনিক সম্পাদক গোবিন্দ দাস, মহিলা সম্পাদক কৃষ্ণা সরকার ও সহ মহিলা সম্পাদক নমিতা সরকারকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

 

ছবি- শ্যামনগরে বাংলাদেশ দলিত পরিষদ উপজেলাশাখার বার্ষিক সাধারণসভা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT