1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে নকল কসমেটিকস বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি , নয়ন ঘোষ ।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

 

আজ (২২ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১০টার সময় নাচোল বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

অভিযান পরিচালনা কালীন সময় একটি কসমেটিকস স্টোরে সংরক্ষিত থাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক অভিযান চালিয়ে জব্দ করতে সক্ষম হয়।

 

নকল কসমেটিকস সহ বিভিন্ন পণ্যগুলো আসল বলে গ্রাহকদের জানাতো দোকানিরা, সেই বিশ্বাসেই গ্রাহকরা পণ্যগুলো অরিজিনাল বলেই ধরে নিতো।

 

নকল কসমেটিকস বিক্রি ও গ্রাহদের সাথে প্রতারণার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কসমেটিকস এর দোকান মালিকে (১০ হাজার টাকা) জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালক জহিরুল ইসলাম।

 

জব্দকৃত নকল ব্র্যান্ডের বিভিন্ন পণ্যগুলো নাচোল বাজারে জনসাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও নাচোল থানা পুলিশের একটি চৌকস টিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT