1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

 

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হলেই যে কোন উন্নয়নে গতিশীলতা বাড়বে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেছেন, পাহাড়ের উন্নয়নে যদি প্রতি পদে পদে বাঁধা দেয় তাহলে উন্নয়ন কাজ করা কখনোই সম্ভব নয়। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে মৈত্রী ভাবনা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।

 

বুধবার (২২ সেপ্টেম্বর) বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।

 

হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহ সভাপতি মঙ্গল জ্যোতি মহাথের সভাপতিত্বে মহতী পূন্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষের সাবেক চেয়ারম্যান প্রভাত চাকমা, বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেজ বংশ মহাথের। এসময় পুন্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান ও নানাবিধ দান করা হয়।

 

ধর্মীয় পূন্যানুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভবনে উদ্বোধন করেন, দেশনা ঘর নির্মাণে ২০লক্ষ টাকা এবং ভিক্ষু সংঘের দাবীর প্রেক্ষিতে কম্পিউটার ক্রয়ের জন দেড় লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT