1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

আর মাত্র কয়েক দিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ ভাবে এই উৎসবটি উদযাপনে অধির আগ্রহে আছে সম্প্রীতির জেলা হিসেবে খ্যাত চাঁদপুরের সনাতনধর্মের মানুষরা। এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

 

এদিকে চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতির বক্তব্যর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন,’বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি ধরে রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে হিন্দুধর্মালম্বিদের সবচেয়ে বড় উতসব দুর্গাপূজা। এই উতসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তবুও কিছু কিছু দুষ্কৃতকারী সবসময় আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় থাকে। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’

 

তিনি বলেন,’আমাদের প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলা ব্যত্যয় না ঘটে। কোন নারী যাতে ইভটিজিংয়ের শিকার না হয়। প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম থাকবে। প্রতিমা বিসর্জনের সময় ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুত রাখতে হবে।’

 

সভার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং সিদ্ধান্তসমূহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই চাঁদপুর এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, এডিএম নাসির উদ্দিন সারোয়ার, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

 

প্রসঙ্গত,এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT