1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে উনিশ হাজার টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৮ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

 

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় বুধবার (২২ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলার রবিরবাজার ও কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, রাস্তার পাশে অস্বাস্থ্যকরভাবে খোলা অবস্থায় রেখে খাদ্য পণ্য বিক্রয় করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারের মেসার্স সজল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে ৫ হাজার টাকা ও মেসার্স লেমন ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

 

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানকালে রবিরবাজারের ভেতরের সবজি বাজার ও মাছ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনাকালে মূল্য তালিকা এবং সঠিক ওজনে পণ্য দ্রব্য বিক্রয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

 

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT