1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঝিকরগাছায় কৃষকের সহায়তায় ট্রাক ও ট্রাকের চাবি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর কৃষকদের সহায়তায় কৃষিপণ্য সংগ্রহ ও বাজার জাত করণ কেন্দ্র (সিসিএমসি) এর পরিচালনায় (প্রডিউমার), ঝিকরগাছা আরগানাই যশোর বাজার ব্যাবস্থাপনা কমিটি ( পিওএমএমসি) এবং কৃষি মন্ত্রনালয় ও অধি দপতর এমএটিটু হটেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় ট্রাকসহ ট্রাকের চাবি বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) গ্রান্টের মাধ্যমে প্রকল্প থেকে ৫.৮০লক্ষ বাকি টাকা পিও, এমএমসি গ্রুপ দিয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, মহাদেব কুমার দাশ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ জানান, কৃষিই সমৃদ্ধি ও করোনা পরবর্তী কাল, কৃষিই ধরবে একমাত্র হাল স্লোগানকে সামনে রেখে চলতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের পুষ্টি চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমার কৃষি বিভাগ। যে ট্রাকটি দেওয়া হয়েছে সেটা ভালো ভাবে দেখভাল করে স্থানীয় বেশ কয়টি ইউনিয়নের কৃষকের সহযোগিতা করবে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT