1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব‍্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ওই ব‍্যক্তিকে বুধবার আদালতের মাধ‍্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন (৫০) নামে ওই ব্যক্তি তিলাই ইউনিয়নের ধামের হাট বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে বাজে মন্তব্য করেন।

 

তিনি বলেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বাসিন্দারা জুতা ছুড়ে মেরেছে ও তাকে অপমানসূচক আরও অনেক কথা বলায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

 

ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু),আবু হানিফ ও আব্দুর রশিদ জানান, ঘটনাটি সত্য। মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় আমরা তা মেনে নিতে পারছি না। তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে।

 

ভূঙ্গামারি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক জয়নাল আবেদীনকে নিবর্তনমূলক মামলায় আটক দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT