1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

রংপুরে দুদকের দায়েরকরা মামলায় জামিন পেলেন কালের কন্ঠর ফটোসাংবাদিক আদর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রদিনিধিঃ

দুদকের দায়ের করা মামলায় কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক গোলজার রহমান আদর ওরফে আদর রহমানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে তার জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শাহেণুর ।আসামী পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামানিক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতবুধবার বিকালে দুদকের একটি মামলায় রংপুর নগরীর ইঞ্জিয়ারপাড়ার একটি বাসা থেকে আদর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১৩ এর একটি দল। পরে তাকে মহানগর হারাগাছ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সময়কালে আদর রহমান ক্যামেরা পারসন হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় সিটি করপোরেশনের তৎকালিন প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয় দমন কমিশনে (দুদক)। ওই ঘটনায় আদর রহমান ছিলেন সাক্ষী। পরে প্রভাবশালী ওই চক্রকে রেহাই দিতে সাক্ষী থেকে আদর রহমানকে আসামি করে গত ১৫ ফেব্রুয়ারি দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম আদালতে একটি অভিযোগপত্র দায়ের করেন। এ মামলায় গ্রেফতার করা হয় আদর রহমানকে। বর্তমানে রংপুর সিটি করপোরেশনে কর্মরত আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন। সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা আকতার হোসেন আজাদ পরে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হন। বর্তমানে তিনিও দুদকের তদন্ত শাখার পরিচালক হিসেবে কর্মরত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT