1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাটুরিয়ায় পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

মোশারফ হোসেন,,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া,ছাপড়াপাড়া রৌহা গ্রামের চল্লিশ হাজার হেক্টর পানি বন্দী জমির পানি নিষ্কাশনের দাবিতে মানব বন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দরগ্রাম- গোপালপুর সড়ক অবরোধ করে ইউনিয়নের তেবারিয়া, ছাপড়াপাড়া রৌহা গ্রামের কয়েকশত পানিবন্দী ও ভুক্তভুগি মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক মেম্বার মমরেজ উদ্দীন, আবুল বাশার, হাজী আব্দুল আজিজ, হাজী ফজলুল হক, জালাল উদ্দিন, কুরবান আলী, পরাণ বেপারী, মোঃ আব্দুল হক, মোঃ নয়া মিয়া

মোঃ আসিফ আনোয়ার প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল গত তিন বছর যাবত এলাকার ৩ ফসলের ৪০ হেক্টর আবাদি জমি পানি বন্দী করে রেখেছে। তারা পানি বের হওয়ার প্রধান কালভাট, ব্রিজ ও খাল মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। এজন্য পানি বের হতে পারছে না। ফলে চাষের জমি জলাশয়ে পরিণত হয়েছে। বক্তরা আরো বলেন এই জমির পানি বের হবার জন্য এর আগে ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু তা দিয়ে পানি বের হওয়ার কোন উপায় নেই।

 

পানির কারণে তিন বছর যাবত এলাকার কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। একবার জমিতে পানি ঢুকলে সে পানি আর বের হতে পারে না। এলাকা বাসীর দাবি স্থানীয় আবুল কালাম আজাদ,আমানউল্লাহ, রফিক ও জুড়ান আলী খাল ভরাট করে ৪০ হেক্টর চাষের এই জমিকে জলাশয় বানিয়ে রেখেছে।

 

এসময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র হস্তক্ষেপ কামনা করে পানিবন্দী জীবনদশা থেকে মুক্তির পথ কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT